আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নতুন চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম নিয়োগ পেয়েছেন। আজ সোমবার, (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
তিনি অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন, যার নিয়োগ আজই বাতিল করা হয়েছে। তাজুল ইসলাম ৫ সেপ্টেম্বর ২০২৪-এ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিযুক্ত হয়েছিলেন।
আমিনুল ইসলাম এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আইনজীবীর প্যানেলে কাজ করেছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ট্রাইব্যুনালের মামলা পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত চিফ প্রসিকিউটরের অধীনে ট্রাইব্যুনাল ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে।
-মামুন










