রাস্তা অবরোধ, যানবাহন জ্বালিয়ে প্রতিশোধের আগুন জালিস্কোতে

ছবিঃ সংগৃহীত

মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড ড্রাগ ব্যারন নেমেসিও ওসেগেরা সারভান্তেস নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতার ঢেউ ছড়িয়েছে। খবর বিবিসির।

সরকারি সূত্রে জানা গেছে, এল মেনচো নিহত হয়েছেন জালিস্কো রাজ্যের তাপালপা শহরে সেনাবাহিনীর অভিযানে, যেখানে তার সমর্থক ও সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযানে চার জন কার্টেল সদস্য নিহত হয়েছে এবং তিন জন সেনা আহত হয়েছেন।

এর প্রতিশোধে কমপক্ষে এক ডজন রাজ্যে সহিংসতা ছড়িয়েছে, কার্টেল রাস্তা অবরোধ করেছে এবং যানবাহন জ্বালিয়ে দিয়েছে। গুয়াডালাহারা এবং পর্যটকপ্রিয় শহর পুয়ের্তো ভ্যালার্টা থেকে ধোঁয়ার স্তূপ উঠে গেছে।

জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো “কোড রেড” ঘোষণা করেছেন, গণপরিবহন স্থগিত ও গণশিক্ষা ও জনসমাবেশ বাতিল করা হয়েছে।

প্রায় ২৫০টি রাস্তা ব্লকেজ চলছে, তার মধ্যে ৬৫টি জালিস্কোতে। এই সহিংসতার মধ্যে দোকান এবং প্রায় ২০টি ব্যাংক শাখায় আগুন লেগেছে। ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে ১১ জন সহিংসতার সঙ্গে যুক্ত এবং ১৪ জন লুটপাটের জন্য।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, “রাজ্য ও ফেডারেল কর্মকর্তাদের মধ্যে সম্পূর্ণ সমন্বয় আছে” এবং জনগণকে “শান্ত ও সচেতন” থাকার পরামর্শ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে, এবং অনেক বিমান সংস্থা জালিস্কোতে ফ্লাইট বাতিল করেছে।

এল মেনচো, ৫৯ বছর বয়সী প্রাক্তন পুলিশ কর্মকর্তা, যুক্তরাষ্ট্রে কোকেন, মেথ, ফেন্টানিল অবৈধভাবে পাচারের জন্য পরিচিত। যুক্তরাষ্ট্র সরকার তার ধরার জন্য ১,৫০০ ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

বিশ্লেষকরা বলছেন, এই অভিযান “মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ড্রাগ অপারেশন”।

-বেলাল