পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন এবং তাকে থামানোর জন্য তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োজন। খবর বিবিসির।

জেলেনস্কি জানান, যুদ্ধ শুধু ভূখণ্ডের জন্য নয়, বরং ইউক্রেনের স্বাধীনতা রক্ষা ও আন্তর্জাতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য। তিনি স্পষ্ট করেছেন যে, রাশিয়ার দাবিকৃত পূর্ব ও দক্ষিণাঞ্চল ত্যাগ করলে তা সমাজকে বিভক্ত করবে এবং জনগণকে ক্ষতির মুখে ফেলবে। সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকের বিজয় মানে পুতিনকে থামানো এবং ইউক্রেনকে দখল থেকে রক্ষা করা। ভূখণ্ড ফেরানো শুধুমাত্র সময়ের ব্যাপার।”

পশ্চিমা নেতারা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু জেলেনস্কি দৃঢ়ভাবে বলেছেন, “কোনো ভূখণ্ড ত্যাগ ছাড়া শান্তি সম্ভাব্য নয়।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পাশাপাশি ইউক্রেনের জনগণ এবং সেনাদের জীবন রক্ষা করা, যুদ্ধের কৌশল নির্ধারণ এবং অস্ত্র সরবরাহ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

-বেলাল