বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ফুলেল শুভেচ্ছায় সিক্ত

বানারীপাড়া -উজিরপুর ২ আসনের সংসদ সদস্য এস, শরফুদ্দিন আহমেদ সান্টু (এম পি) কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় জাতীয়তাবাদী প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ কবির হাসান মৃধা,এ সময়ে,নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতি বিএনপি কখনো করেনি ভবিষ্যতেও করবে না।

ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা বিজয়ী হয়েও বিজয় রেলিতে অংশগ্রহণ করেনি।আসুন আমরা সবাই মিলে নতুন একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ি।

মনির হোসেন, বরিশাল