রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী প্রযুক্তির মাধ্যমে রমজানে ইফতারের জন্য বিরিয়ানি বিতরণের তথ্য সবাইকে সরাসরি জানাতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন। তার তৈরি ‘বিরিয়ানি দিবে’ নামের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে এবার ব্যবহারকারীরা রিয়েল টাইমে জানতে পারবেন কোন মসজিদে ইফতারে বিরিয়ানি বা তেহারি বিতরণ করা হচ্ছে।
অ্যাপটি ব্যবহারকারীদের লাইভ লোকেশন দেখায় এবং আপডেটের মাধ্যমে ইফতারের তথ্য সঠিক কিনা তা যাচাই করার সুবিধা দেয়। এছাড়াও, যারা কোথাও ইফতার বা বিরিয়ানি বিতরণ দেখবেন, তারা ছবি ও লোকেশন যুক্ত করে তথ্য শেয়ার করতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ রমজানে সঠিক তথ্যের অভাবে মানুষ যেন বিভ্রান্ত না হয় এবং অসহায় ও দুস্থদের পাশে দাঁড়াতে ইচ্ছুক দাতাদের জন্যও সহায়ক হবে। এই উদ্যোগকে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল বলা হচ্ছে।
সাবরিনা রিমি/










