টাঙ্গাইল স্টেডিয়ামে সারা বাংলাদেশের ন্যায় ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন হয়েছে।২২ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রায়াল ওয়ানে টাঙ্গাইল ভেন্যুর খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত।
এই প্রতিদ্বন্দিতাপূর্ন উদ্বোধনী ম্যাচে কুষ্টিয়া জেলা ২ উইকেটে বগুড়া জেলাকে পরাজিত করে খেলায় জয়লাভ করে।
জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সাংবাদিক মমিনুর রশীদ তালকুদার শাইন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও জেলা ক্রিকেট কোচ ইসলাম খান ও আব্দুল্লাহ আল মামুন, জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ আজিজ তালুকদার বাপ্পী ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমীর সহকারী কোচ মেহেদী হাসান রাসেল।
মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল










