রবিবার সকালে সন্দ্বীপ প্রাথমিক সহকারী শিক্ষক পরিবারের একটি প্রতিনিধিদল নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা–এর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে শিক্ষক নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর বিজয়ে অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় তারা সন্দ্বীপের প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন।
মোস্তফা কামাল পাশা শিক্ষক প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সন্দ্বীপে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। শিক্ষকদের ন্যায্য দাবি ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবেন বলেও আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত সংসদ সদস্যের আন্তরিক উদ্যোগে সন্দ্বীপের প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন হবে।
আবু সাঈদ খান, সন্দ্বীপ










