রুমিন ফারহানাকে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া বিএনপির ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল- আশুগঞ্জ বিজয় নগর আংশিক) সংসদীয় ২৪৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা দেওয়া কর্মীদের মারপিটের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মোঃ আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে।

দ্বিতীয় আসামি করা হয়েছে যুবদলের আহবায়ক সরাইল উপজেলা শাখা মো. আবু সুফিয়ান সিদ্দিকী সহ আরো অজ্ঞাতনামা ১৫০ জন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলার এজাহারনামীয় আসামি পাঁচজন। অজ্ঞাত আসামি ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

খ,ম,জায়েদ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া