জার্মানি ১৪ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব পাস করলো

ছবি: রয়টার্স

রয়টার্স: জার্মানির শাসক কনজারভেটিভরা শনিবার একটি প্রস্তাব পাস করেছে, যা ১৪ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ করবে এবং কিশোরদের জন্য ডিজিটাল যাচাই প্রক্রিয়া আরও কঠোর করবে। স্টুটগার্টে অনুষ্ঠিত পার্টি সম্মেলনে চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ-এর নেতৃত্বাধীন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (CDU) প্রস্তাব করেছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো যদি এই বিধিনিষেধ বাস্তবায়ন না করে তবে তাদের জরিমানা করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বয়স মান সমন্বয় করার আহ্বান জানিয়েছে।

ইউরোপের অন্যান্য দেশ যেমন স্পেন, গ্রিস, ফ্রান্স এবং যুক্তরাজ্যও টিকটক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশাধিকার সীমাবদ্ধ করার পদক্ষেপ নিচ্ছে। প্রস্তাবিত বিধিনিষেধ বাস্তবায়িত হলে স্কুলছাত্রছাত্রীদের দৈনন্দিন সোশ্যাল মিডিয়া ব্যবহারে পরিবর্তন আসবে। কিছু শিক্ষার্থী প্রাথমিকভাবে এভাবে সীমাবদ্ধতা অভ্যস্ত হতে অসুবিধা অনুভব করতে পারে, তবে শিক্ষকরা মনে করছেন তারা ধীরে ধীরে অন্য মাধ্যমে যোগাযোগের নতুন সুযোগ খুঁজে পাবে।

প্রস্তাবটি কেবল জার্মানির মধ্যে নয়, বরং ইউরোপজুড়ে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর চাপ বাড়াচ্ছে। দুই বড় রাজনৈতিক দল কনজারভেটিভস ও সোশ্যাল ডেমোক্র্যাটস – শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধে সমর্থন প্রকাশ করেছে, যা ফেডারেল সরকারের কাছে এই পদক্ষেপ বাস্তবায়নের সম্ভাবনা বাড়াচ্ছে।

সাবরিনা রিমি/