বাউফল উপজেলাকে সকলের মিলে পরিষ্কার রাখতে হবে: এমপি মাসুদ

একটা রাস্ট্রের জন্য জনগন যতক্ষণ পর্যন্ত না সক্রিয় হয়, সেই কাজ ততক্ষণ পর্যন্ত সফল হয় না। একজন জনপ্রতিনিধি হিসাবে শুধু দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাস্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা। তাই বাউফল উপজেলাকে সকলের মিলে পরিষ্কার পরিচ্ছন্ন সহ মাদক ও চাঁদা বাজ মুক্ত করতে হবে ।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় পটুয়াখালীর বাউফল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে উপজেলায় এমপি হিসেবে প্রথম কার্যক্রম শুরু করতে যেয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন৷
তিনি আরও বলেন, খাদেম হিসাবে আপনাদের পাশে দাঁড় করাতে পেরেছি আর এ যোগ্যতাটুক আপনারাই সুযোগ করে দিয়েছেন। খাদেম হিসাবে যথাযথ দায়িত্ব পালনে সহায়তার জন্য এখন আপনাদের পাশে চাই।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রউফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল্লাহ সহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

মোঃ দেলোয়ার হোসেন, পটুয়াখালী