ভাষার প্রতি শ্রদ্ধা জানাল বাউয়েট

গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)।

দিবসের সূচনায় সূর্যোদয়ের সময় জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। একই সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

পরে উপাচার্য বাউয়েট কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল ও রেন্টাল হলের প্রভোস্টগণও পুষ্পস্তবক অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে বাউয়েট প্লাজায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হামিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এ সভায় শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্রকল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক), শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

-সাইমুন