অস্ট্রিয়ায় তুষারঝড়ে ৫ জন নিহত

ছবিঃ সংগৃহীত

গতকাল শুক্রবার অস্ট্রিয়ার উত্তরাঞ্চল ও আলপাইন অঞ্চলে তুষারঝড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। লিনৎস শহরের একটি আবাসিক কমপ্লেক্সে তুষার পরিষ্কারের যন্ত্রের নিচে চাপা পড়ে এক ব্যক্তি মারা যান।

টাইরলের স্কি রিসোর্ট ও আশেপাশে চার জন স্কিয়ার তুষারধসে নিহত হয়েছেন। নুডার্সে এক জার্মান নাগরিক তুষার চাপায় মারা গেছেন, তার ১৬ বছর বয়সী ছেলে আহত হয়েছে।

টাইরল কর্তৃপক্ষ জানিয়েছে, এই শীত মৌসুমে তুষারধসে মৃতের সংখ্যা ২১ জনে পৌঁছেছে এবং ঝুঁকি আরও কয়েক দিন থাকতে পারে।

বিশেষত দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়ার গ্রাজ ও আশেপাশের এলাকায় তুষারধস সতর্কতা জারি করা হয়েছে। তুষারঝড়ের কারণে ভিয়েনা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ এবং দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের অনেক অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। প্রতিবেশী স্লোভেনিয়ায়ও প্রায় ৪০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

-বেলাল