ভারত ও ব্রাজিলের শীর্ষ বৈঠকে খনিজ ও বিরল খনিজে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা

ছবিঃ সংগৃহীত

নয়াদিল্লিতে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৈঠক করবেন। বৈঠকে দুই নেতা খনিজ ও বিরল খনিজ উপাদানে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্বাক্ষর করবেন বলে আশা করা যাচ্ছে ।খবর বার্তা সংস্থা এএফপি’র

ব্রাজিলে এই উপাদানের বৃহত্তম মজুদ রয়েছে, যা বৈদ্যুতিক যানবাহন, সৌর প্যানেল, স্মার্টফোন, জেট ইঞ্জিন ও গাইডেড মিসাইলে ব্যবহৃত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্য নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, এবং ২০৩০ সালের মধ্যে ২০ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অংশীদারিত্ব উন্নত প্রযুক্তি, অর্থায়ন ও প্রক্রিয়াকরণ সক্ষমতা নিশ্চিত করবে এবং বৈশ্বিক দক্ষিণের ভূ-রাজনৈতিক খনিজ নীতি দৃঢ় করবে।

-বেলাল