থাইল্যান্ডে সাফারি পার্কে ভাইরাসে ৭২টি বাঘের মৃত্যু

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে কয়েক সপ্তাহের মধ্যে ৭২টি বাঘ মারা গেছে, কর্তৃপক্ষ জানিয়েছে। পরীক্ষায় ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস ও শ্বাসযন্ত্রে প্রভাব ফেলা ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে।

চিয়াং মাই প্রদেশের প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রতনামুংক্লানন বলেন, বাঘদের অসুস্থতা শনাক্ত করা পোষা প্রাণীর তুলনায় অনেক কঠিন। অনেকটা দেরিতে বুঝতে পারার কারণে মৃত্যু বৃদ্ধি পেয়েছে।পার্কটি দর্শকদের জন্য বাঘগুলোকে স্পর্শ করার এবং ছবি তোলার সুযোগের বিজ্ঞাপন দিয়ে আসছে। প্রাণী অধিকার সংস্থা পেটা এশিয়া বলেছে, বাঘগুলোর জীবনযাপন বন্দীদশা ও ভয়ের মধ্যে কেটেছে, এবং পর্যটক সংখ্যা কমালে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটার সম্ভাবনা কমে যাবে।

-বেলাল