রমজানে এখন তরমুজের ভরা মৌসুম। দইয়ের শীতলতা আর তরমুজের সতেজতা মিলে তৈরি এই লস্যিটি ইফতারের সাথে সাথেই শরীরে পানির ভারসাম্য ফিরিয়ে আনে এবং মানসিক প্রশান্তি দেয়।
উপকরণ: মিষ্টি তরমুজ ২ কাপ (বীজ ছাড়া ছোট টুকরো), মিষ্টি দই ১.৫ কাপ, রূহ আফজা বা গোলাপ সিরাপ ২ টেবিল চামচ, বিট লবণএক চিমটি, বরফ কুচি প্রয়োজনমতো, ফ্রেশ পুদিনা পাতা ৩-৪টি
প্রস্তুত প্রণালি: প্রথমে ব্লেন্ডারে তরমুজের টুকরোগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে ছেঁকে নিন যাতে শুধু রসটুকু পাওয়া যায়। এবার ওই রসের সাথে মিষ্টি দই, গোলাপ সিরাপ এবং এক চিমটি বিট লবণ যোগ করুন। কয়েক সেকেন্ডের জন্য আবার ব্লেন্ড করুন যাতে মিশ্রণটি ফেনা ফেনা হয়ে ওঠে। গ্লাসে বরফ কুচি দিন এবং লস্যিটি ঢেলে দিন। গোলাপের সুগন্ধ আর তরমুজের সতেজ রঙ গ্লাসটিকে করে তুলবে আকর্ষণীয়। ওপরে একটি পুদিনা পাতা সাজিয়ে ইফতারে পরিবেশন করুন। এটি কৃত্রিম পানীয়র বদলে একটি সেরা প্রাকৃতিক এনার্জি ড্রিংক।
-বিথী রানী মণ্ডল










