দুর্নীতিতে জিরো টলারেন্স: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রীর কড়া বার্তা

আমরা দূর্নীতিকে জিরো টলারেন্সে নিয়ে আসবো ক্ষমতা চিরস্থায়ী নয় এই মন্ত্রীত্ব এমপিত্ব ৫ বছরের জন্য আমাদের কে ৫ বছর পরে জনগনের দ্বার গোড়ায় আবার যেতে হবে। আমরা এমন কোন কাজ করবো না পরে আবার জনগনের কাছে গেলে আমাদের কে প্রশ্নের সম্মুখীন হতে না হয় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
তিনি আরও বলেন, কোন ব্যক্তির নামে বিচার সালিসি এর নাম করে সুবিধা নেয়া, জমি দখল, সকল প্রকার চাকুরী বাকরীতে ঘুষ, ব্যবসা বানিজ্যে চাঁদাবাজি করা কোন নেতাকর্মীদের বিরুদ্ধে এসব অভিযোগ না পাই। আমার কাছে কোন অভিযোগ যেন না আসে। আমার মেসেজ ক্লিয়ার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোন ব্যক্তি, কোন আত্বীয় স্বজন, বন্ধু বান্ধব বা দলের নেতাকর্মীর মাধ্যমে দলের ইমেজ নষ্ট হয় ক্ষুন্ন হয় বিনয়ের সাথে তাকে বলবেন আপনি চলে যান। আপনার দ্বায় দায়িত্ব দল কখনও নিবেনা। দল বহন করবেনা।
শুক্রবার সকালে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি পঞ্চগড় বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সাথে জনসংযোগ ও মতবিনিময় সভায় একথা বলেন। সকালে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে বগদুলঝুলা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্দির কমিটির সদস্য ও সনাতনধর্মের লোকজন প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরন করে নেন।
মতবিনিময় কালে তিনি আরও বলেন, আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি। আমি মনে করি সকল ভোটার আমাদের ভোট দিয়েছেন। উন্নয়নের ভাগিদার প্রত্যেক ভোটার। জনগনের সমর্থনেই আমরা ক্ষমতায় এসেছি। এ ক্ষমতা আমাদের না জনগনের। আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।
দলের চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। তাই এলাকার রাস্তাঘাট পাকা করতে অনেকটাই সুবিধা হবে কারন এলজিইডি মন্ত্রী আমাদের ফখরুল ইসলাম স্যার।
দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাউলাগঞ্জ, টেপ্রীগঞ্জ, দেবীগঞ্জ সদর, খুঠামারা, কালিগঞ্জ, ফুলবাড়ী, চেংঠী হাজরা ডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারন জনগণের সাথে জনসংযোগ ও মতবিনিময় সভা করেন।
রাসেল আহম্মেদ প্রধান, দেবীগঞ্জ (পঞ্চগড়)