টাঙ্গাইলে নবাগত জেল সুপার মোঃ আনোয়ার হোসেন

টাঙ্গাইলে নবাগত জেল সুপার মোঃ আনোয়ার হোসেন গাইবান্ধা থেকে বদলি হয়ে টাঙ্গাইলের নবাগত জেল সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৭ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল জেল কারাগারে সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে নবাগত জেল সুপার মোঃ আনোয়ার হোসেন সকলের সঙ্গে পরিচিত হন।

এ সময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও দক্ষতার জন্য তিনি একজন স্বীকৃত কর্মকর্তা হিসেবে পরিচিত রয়েছেন।

এ সময় বক্তব্য রাখেন জেলার মুহাম্মদ জাহেদুল আলম, ডেপুটি জেলার মোঃ মাসুদ পারভেজ রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন
ফার্মাসিস্ট মনিষা ঘোষ, ফার্মাসিস্ট মোঃ আতিকুর রহমান, হিসাবরক্ষক মোঃ ইফতেখার আলম খাঁন সহ জেলের অন্যান্য কর্মকর্তাগন ।

একই সময়
পদোন্নতিপ্রাপ্ত এবং বদলিজনিত বিদায়ী শুভেচ্ছা বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কারাগারের মো. শহিদুল ইসলাম,
এ সময় সহকর্মী বৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বিদায় জানিয়েছেন ।

উল্লেখ্য,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখার প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন জেলা কারাগারে কর্মরত ৮ জন জেল সুপারকে ‘সিনিয়র জেল সুপার’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ৭ম গ্রেডভুক্ত এই পদে পদোন্নতি কার্যকর হবে বিধি অনুযায়ী।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল