আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু নেতৃত্বে এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
উক্ত গণমিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষিণ করেন, গণমিছিলে হাজার হাজার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্য বিভিন্ন স্লোগান দেন।
গণমিছিলে আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন, বেনাপোল পৌর বিএনপি সহ-সভাপতি আতিকুর রহমান সনি, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুবদল নেতা আলী বাবর বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল আলম, আমীর হোসেন ঢালী, মোজাম্মেল হক বিশ্বাসসহ বিএনপি ও বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর)/










