চট্টগ্রাম- ১০, আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান তূর্য ‘র পক্ষে প্রচারণায় আমবাগান, টাইগারপাস এর আশপাশের বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ করেছেন বিএনপিপন্থী প্রকৌশলী সংগঠন (অ্যাব) চট্টগ্রামের প্রেসিডেন্ট প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী রাশেদ আলম, প্রকৌশলী কামরুজ্জামান, প্রকৌশলী আবুল বাশার(সাবেক চুয়েট ছাত্রদল সভাপতি), প্রকৌশলী ফখরুল ইসলাম পাটোয়ারী , প্রকৌশলী আকতার হোসাইন,প্রকৌশলী কামরুল হাসান, প্রকৌশলী সাজ্জাদ হোসেন।
আরো উপস্থিত ছিলেন, সমাজ কল্যানের সাবেক সভাপতি তকদীর হোসেন আমবাগান কেন্দ্রের সদস্য সচিব আমির হোসেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি ও টাইগারপাস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এডভোকেট হারুন-অর-রশিদ (রাজু), বিএনপি নেতা মো:জামাল, ফজলুল কাদের পুলক
খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবু ,মো: শাহ নেওয়াজ,মো: শাহাবুদ্দিন, মো:শেখ ফরিদ, জনাব মো:বাবুল যুবদল নেতা জনাব মো:মুসা, মো:সোহেল ছাত্রদল নেতা মোঃ পারভেজ,সাকিব আল হাসান, রাসেল প্রমূখ।
চট্টগ্রাম প্রতিনিধি










