দেশের ভেতর হোক কিংবা দেশের বাইরে, দর্শনীয় জায়গায় ঘুরে বেড়ানো আমাকে নতুন করে বাঁচতে শেখায়। জীবনে বেশ কয়েকটি দেশে ভ্রমণের সুযোগ হয়েছে জাপান, কানাডা, সাউথ কোরিয়া, দুবাই, মালদ্বীপ, ব্যাংকক, চায়না ও ভারত। তবে সব অভিজ্ঞতার মধ্যে জাপান ভ্রমণ আমার কাছে সবচেয়ে স্মরণীয়।
ছোটবেলায় ভ্রমণের খুব বেশি সুযোগ পাইনি। পড়াশোনা নিয়েই তখন ব্যস্ত সময় কেটেছে, তাই ঢাকার আশপাশেই ঘোরাঘুরি সীমাবদ্ধ ছিল। তবে এখন সুযোগ পেলে ভ্রমণে বেরিয়ে পড়ি। পাহাড় আর সমুদ্র আমাকে সবচেয়ে বেশি টানে। দেশের ভেতরে মাঝেমধ্যে কক্সবাজার কিংবা রাঙামাটিতে চলে যাই। আর ভ্রমণ মানেই আমার কাছে শপিং এটা যেন চাই-ই-চাই। শুধু নিজের জন্য অণ্যদের জন্যও শপিং করতে পছন্দ করি।
দিনশেষে সবার হাসিখুশি মুখ দেখতে ভালো লাগে। কোন দেশে গেলে সেখানের সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করি। স্থানীয় খাবারগুলো খেতে চেষ্টা করি। নতুন নতুন দেশের মানুষের জীবনযাপন দেখতে ভালো লাগে। সব মিলিয়ে ভ্রমণই আমাকে জীবনের আসল স্বাদ নিতে শেখায়। তাই জীবন থেকে একটু অবসর বের করার চেষ্টা থাকে সবসময়ই।
মাহমুদ সালেহীন খান










