যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচনের সময় আমাদের যে কমিটমেন্ট (প্রতিশ্রুতি), নির্বাচনী ম্যান্ডেটে আমরা যে কমিট করেছি। আমাদের চেয়ারপার্সন, প্রধানমন্ত্রী যে কমিট করেছেন—সেটা আমরা ফুলফিল (পরিপূর্ণ) করবো।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল, এ নিয়ে আরও কাজ করতে হবে। এ ছাড়া রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে।
-মেহেরীন










