প্রথম কর্মদিবসে সকলের কাছে দোয়া চাইলেন পানি সম্পদমন্ত্রী এ্যানি

নবনিযুক্ত পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দেশের দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি বলেন, “দায়িত্বটি বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা, প্রত্যাশা, অনেক ত্যাগ, অত্যাচার, গুম ও নির্যাতনের পর আমরা নতুন দায়িত্ব গ্রহণ করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও যোগ করেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা দায়িত্ব সুন্দরভাবে পালন করবো। দল-মত নির্বিশেষে দায়িত্ব সম্পন্ন করতে পারার জন্য সবাই দোয়া করবেন।”

উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার প্রথম কর্মদিবস আজ। সকালেই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। বিকেলে প্রধানমন্ত্রী সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

-এমইউএম