নির্বাচনের সময় বিএনপি-এর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ করার কথা জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “আজ প্রথম অফিস শুরু করছি। যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, তাদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করবো।”
তিনি আরও বলেন, “কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কীভাবে বণ্টন শুরু করা যায়, তা নিয়ে কাজ করবো।”
উল্লেখ্য, সরকারে গেলে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি প্রণোদনার জন্য ‘কৃষক কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিবিমা করতে পারবেন এবং কৃষিঋণ গ্রহণ করতে পারবেন।
-এমইউএম










