কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ধর্মমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
খবরটি ছড়িয়ে পড়ার পর মুরাদনগরজুড়ে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। ঢাকায় ধর্মমন্ত্রীর বাসভবনের সামনেও শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ভিড় দেখা যায়।
শপথের পর কায়কোবাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। মুরাদনগরের মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চাই, যেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করে জনগণের সেবা করতে পারি।’
কায়কোবাদ ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ২০০১, ২০০৮ ও ২০২৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
-সাইমুন










