নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। বিএনপির মিডিয়া সেল এই তথ্য দিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এমপিরা সরকারি সুবিধা না নিলে পদ ও দায়িত্বে থাকা স্বচ্ছতা ও নীতি-মূল্য বজায় থাকবে। এটি দলের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও জনমুখী নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
-এমইউএম










