দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সমর্থনের প্রতিক্রিয়ায় তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতির এক ঐতিহাসিক মুহূর্তে দেশের পীর, মাশায়েখ ও আলেম-ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথনির্দেশনা দেবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত এক বার্তায় তারেক রহমান এসব কথা বলেন। শীর্ষ স্থানীয় আলেম ওলামাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।’
তারেক রহমান বলেন, ‘আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘আমি আবারো সম্মানীত আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চাই।’ -বেলাল










