জনপ্রিয় ওয়েব সিরিজ স্ট্রেঞ্জার থিংস খ্যাত অভিনেত্রী মায়া হক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিক, ৩৫ বছর বয়সী গায়ক ক্রিশ্চিয়ান লি হাটসনএর সঙ্গে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তাদের বিয়ে সম্পন্ন হয়।
মায়া হকের বাবা, বিখ্যাত অভিনেতা ইথান হক এবং মা, অভিনেত্রী উমা থারম্যান বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিচ্ছেদ হয়ে যাওয়া এই তারকা দম্পতি তাদের মেয়ের বিশেষ দিনে একসাথে আনন্দ ভাগাভাগি করেছেন।
মায়ার সহকর্মী এবং ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের জনপ্রিয় তারকারাও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ফিন উলফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো, স্যাডি সিঙ্ক, নাটালিয়া ডায়ার এবং জো কিরি।
বিয়ের আসরে ২৭ বছর বয়সী মায়া হক পরেছিলেন ধবধবে সাদা রাজকীয় পোশাক এবং শীতকালীন বিশেষ কোট। বর হাটসন পরেছিলেন ঐতিহ্যবাহী টাক্সিডো। মা উমা থারম্যান হালকা নীল রঙের গাউনে এবং বাবা ইথান হক কালো পোশাকে দেখা গিয়েছিলেন।
গত বছরই ক্রিশ্চিয়ান লি হাটসন একটি সাক্ষাৎকারে মায়াকে তার বাগদত্তা হিসেবে পরিচয় দিয়েছিলেন। এরপর থেকে বিয়ের গুঞ্জন চলছিল। অবশেষে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তারা নতুন জীবন শুরু করেছেন।
-বিথী রানী মণ্ডল










