কারওয়ান বাজারে গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

মহানগর প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টির পাশে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে এবং আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের তৎপরতা
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, রাত ১০টা ২৮ মিনিটে তারা আগুনের খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ক্ষয়ক্ষতি ও কারণ
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বিস্তারিত অপেক্ষামান…

মোঃ আশরাফুল আলম