নান্দাইলে উপজেলার ৫০০ গজের ভিতরে দিনেদুপুরে চুরি!

মোঃ সাইদুর রহমান
নান্দাইল,ময়মনসিংহ

ময়মনসিংহ জেলায় নান্দাইল উপজেলার পৌরসভার ২ নং ওযার্ডে আজ (১৬/২/২৬) দিন দুপুরে চুরি ঘটনা ঘটেছে। কায়কোবাদ আকন্দ কাকচরে দুলাল মিয়ার বাসায় ১২ বছর ধরে ভাড়া থাকেন।তার পরিবার থাকেন ময়মনসিংহে। মাঝে মাঝে মধ্যে তারা আসেন। কায়কোবাদ একাই বাসায় থাকেন।

কায়কোবাদের বাড়ী নান্দাইল উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নে পালাহার গ্রামে। তার বাসা উপজেলা বাউন্ডারি ৫০০ গজের ভিতরে। আনুমানিক দুপুর ২ টার সময় বাসায় জানালা ভেঙ্গে চোর ঘরে প্রবেশ করে।চোরে ঘরের আসবাবপত্র এলোমেলো করে রাখে। স্টিলের আলমারির তালা ভেঙে পরে ড্রয়ারের তালা ভেঙে রক্ষিত ৫ হাজার টাকা নিয়ে যায়।

কায়কোবাদ আকন্দ বলেন, আমি দুপুরে হোটেল ভাত খাওয়ার গিয়েছিলাম। এসে দেখি আমার ঘরের জিনিসপত্র এলোমেলো। আমার বাসাটা উপজেলা পরিষদের বাউন্ডারির ৫০০ গজের মধ্যে। কিছুক্ষণ আগে নান্দাইল মডেল থেকে তদন্ত করে গেছেন।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মি: আল আমিন বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হইবে।

-সাইমুন