১৫০০ পিচ ইয়াবা সহ নেত্রকোনা আটক তিন মাদক ব্যবসায়ী

পাল, জেলা প্রতিনিধি)

গত ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত্র ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর নেতৃত্বে একটি রেইডিং টিম নেত্রকোনা-ময়মনসিংহ মহা সড়কের শম্ভুগন্জ গোল চত্বর এলাকায় রফরফ নামক একটি যাত্রীবাহী বাসে।

তল্লাশি চালায়,তল্লাশী কালে ইয়াবা বহনকারী তিনজন যাত্রীর নিকট ১৫ শত পিস ইয়াবা সহ
নগদ ২৫০০ টাকা আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বরুহাটি গ্রামের মৃত জজ মিয়ার ছেলে রুহল আমিন(৩৫), পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদী গ্রামের মৃত মাহতাব উদ্দিন এর ছেলে মোঃ খোরশেদ আলম(৩২) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা ইউনিয়নের শ্যামগন্জ এলাকার মোঃ শাহজাহান এর ছেলে অলিউল্লাহ (২৪)।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে আজ১৫ ফেব্রুয়ারি রবিবার।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরর করার পর আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়।

-সাইমুন