চট্টগ্রামে বিএনপি’র দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি’র মনোনীত দুই হেভিওয়েট প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সচিব, কলামিস্ট ও লেখক এম এ মাসুদ।

গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ইতিপূর্বে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে হুম্মাম কাদের চৌধুরী এই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য, হুম্মামের পিতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনবার মন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছিলেন।

এমইউএম/