বরিশাল প্রতিনিধি :
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গণঅধিকার পরিষদের বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের সভাপতি মো. সালাম মোল্লার সৌজন্যে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গৈলা বাজারস্থ সালাম মোল্লার নিজ বাসভবনে অনুষ্ঠিত দোয়া-মিলাদে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. ইলিয়াস মিয়া বলেন, ভিপি নুরুল হক নূর কোনো ক্ষমতার রাজনীতির ফসল নন, তিনি আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্যদিয়ে গড়ে ওঠা একজন সাহসী ও আপসহীন নেতা।
দেশের ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিরবচ্ছিন্নভাবে রাজপথে থেকেছেন। সংসদে তার উপস্থিতি নিপীড়িত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠবে।
তিনি আরও বলেন, ভিপি নুর সংসদে শুধু একটি দলের নয়, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, যুব সমাজ ও সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও প্রত্যাশার প্রতিনিধিত্ব করবেন।
আগামীর রাষ্ট্র বিনির্মাণে তার ভূমিকা হবে সাহসী, মানবিক ও গণমুখী।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের গৈলা ইউনিয়ন শাখার সভাপতি মো. সালাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন, আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গৌরনদী পৌর যুগ্ম আহ্বায়ক মো. বাবু মৃধা, গৌরনদী উপজেলা সহ-সভাপতি মো. রুবেল, সড়ক ও যোগাযোগ সম্পাদক মো. কামাল হোসেন, আগৈলঝাড়া উপজেলার অর্থ সম্পাদক মো. সুমন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. কাওছার মোল্লা, নলচিড়া ইউনিয়ন আহ্বায়ক মো. রুবেল খান, সদস্য সচিব মো. সজীব মল্লিক, ছাত্র অধিকার পরিষদ গৌরনদী উপজেলা সভাপতি মো. মেহেদী হাসান তানভির প্রমুখ।
সবশেষে ভিপি নুরুল হক নূরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
-সাইমুন










