চিংড়ি বাঁধাকপি একটি হালকা, সুস্বাদু ও পুষ্টিকর বাঙালি পদ। ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগে। খুব কম সময়ে সহজেই বানানো যায়।
১। মাঝারি সাইজের চিংড়ি–২৫০ গ্রাম
২। বাঁধাকপি কুচি–৩ কাপ
৩। পেঁয়াজ কুচি–১টি বড়
৪। রসুন বাটা–১ চা চামচ
৫। আদা বাটা–১ চা চামচ
৬। কাঁচা মরিচ–২–৩টি
৭। হলুদ গুঁড়া–পরিমাণমতো
৮। মরিচ গুঁড়া–পরিমাণমতো
৯। জিরা গুঁড়া–পরিমাণমতো
১০। লবণ–স্বাদমতো
১১। সরিষার তেল–২ টেবিল চামচ
প্রণালি: প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন। সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখে দিন। কড়াইয়ে সরিষার তেল গরম করে চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে।
একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর আদা ও রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে নিন। এবার হলুদ, মরিচ ও জিরা গুঁড়া দিয়ে অল্প পানি ছিটিয়ে মসলা কষান।
মসলা ভালোভাবে কষা হলে কুচি করা বাঁধাকপি দিয়ে দিন। লবণ দিন এবং মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। বাঁধাকপি থেকে পানি বের হবে, তাই আলাদা পানি দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে নেড়ে দিন।
বাঁধাকপি নরম হয়ে এলে ভাজা চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরও ৫–৭ মিনিট ঢেকে রান্না করুন যাতে সব স্বাদ মিশে যায়।
তেল উপরে উঠে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
-বিথী রানী মণ্ডল










