নারায়ণগঞ্জের ৫ আসনের ৪টিতে বিএনপি’র জয়, একটিতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী (এনসিপি)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছেন বিএনপি জোটের মনোনীত প্রার্থীরা। বাকি একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফলাফল ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা দাড়ি পাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।
ভোটের হার: ৬৩.৯৬%
পরিচয়: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
বিশেষ তথ্য: এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮২ হাজার ৯৮৭ ভোট।
ভোটের হার: ৬৫%
দলীয় পদ: বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক
বিশেষ তথ্য: প্রথমবারের মতো এমপি নির্বাচিত
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান) ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
ভোটের হার: ৫৭.৪১%
পরিচয়: বিএনপির নির্বাহী কমিটির সদস্য
বিশেষ তথ্য: প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)
এ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী, যিনি খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর)
এ আসনে বিএনপির আবুল কালাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৬ ভোট।
এ আসনে ভোটের হার ছিল ৫৬ দশমিক ৫১ শতাংশ। আবুল কালাম এ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি।

নজরুল ইসলাম বাদল, রূপগঞ্জ