ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের ৬টি আসনে নির্বাচিত এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোট প্রার্থী ‘রিক্সা’ প্রতীকের হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ভোট। মাজহারুল ইসলাম ২৩ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির জালাল উদ্দীন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামাত ইসলাম এর মাওলানা শফিকুল ইসলাম মোড়ল দাড়িপাল্লা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট। এডভোকেট জালাল উদ্দিন ধানের প্রতীকে ২৪ হাজার ৬৫৫ ভোটের ব্যবধানে বিজয়ি হয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির ওসমান ফারুক ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। ড. ওসমান ফারুক ১০ হাজার ৩৬২ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান ১ লক্ষ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট। ফজলুর রহমান ৭৬ হাজার ৯০৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতীকের সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট। বিদ্রোহী প্রার্থী হিসেবে ১৩ হাজার ৯৩ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের মাওলানা আতাউল্লাহ আমীন ‘রিক্সা’ প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট। শরিফুল আলম ১ লক্ষ ৪৩ হাজার ২৫৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ।
মোঃ ফরমান উল্লাহ, কিশোরগঞ্জ










