শাহী চিংড়ি পোলাও

শাহী চিংড়ি পোলাও হলো মুগ্ধকর স্বাদের এক রাজকীয় খাবার, যা বিশেষ দিন, দাওয়াত কিংবা উৎসবে পরিবেশন করা হয়। “শাহী” শব্দটি থেকেই বোঝা যায় এর ঐশ্বর্য ও সমৃদ্ধতা। সুগন্ধি বাসমতি চাল, বড় সাইজের চিংড়ি, ঘি, দুধ, কিশমিশ, কাজুবাদাম এবং নানা রকম মসলা একসঙ্গে মিশে তৈরি করে এই লোভনীয় পদ।

​​উপকরণ-
১। ​বড় বা মাঝারি চিংড়ি ৫০০ গ্রাম
২। ​কালিজিরা চাল ২ কাপ
৩। ​নারিকেল দুধ ১ কাপ
৪। ​পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
৫। ​আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৬। ​ঘি ও তেল: পরিমাণমতো
৭। ​চেরা কাঁচামরিচ ৫-৬টি
৮। ​জাফরান  দুধে ভেজানো
​ প্রণালি-
প্রথমে চিংড়ি মাছগুলো নুন-হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিন।ওই তেলেই মশলাগুলো ভালো করে কষিয়ে মাছ দিয়ে ২ মিনিট রান্না করে তুলে রাখুন। এবার প্যানে ধুয়ে রাখা চাল দিয়ে ঘিয়ে ভালো করে ভেজে নিন। চাল ভাজা হলে ৩ কাপ গরম পানি এবং ১ কাপ নারিকেল দুধ দিন। পানি চালের সমান হলে রান্না করা চিংড়ি ও জাফরান মিশ্রিত দুধ ছড়িয়ে দমে রাখুন ১০-১৫ মিনিট। ভালোবাসার কোনো নির্দিষ্ট রেসিপি হয় না, কিন্তু যত্ন নিয়ে রান্না করা এই চিংড়ি পোলাও আপনার ভালোবাসার দিবসের ডিনারকে করে তুলবে রাজকীয় ও মধুময়।”

-বিথী রানী মণ্ডল