ওপেনএআই মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করেছে যে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক নির্মাতা ও দেশের প্রধান এআই কোম্পানিগুলোর মডেল অনুলিপি করে নিজের প্রশিক্ষণে ব্যবহার করছে।
ওপেনআই প্রধান স্যাম অল্টম্যান অভিযোগ করেছেন যে ডিপসিক অব্যাহতভাবে তাদের তৈরি সক্ষমতার সুবিধা নিচ্ছে। এই পদ্ধতিকে “ডিস্টিলেশন” বলা হয়, যেখানে পুরনো ও শক্তিশালী মডেল নতুন মডেলের উত্তরগুলোর মান পরীক্ষা করে তার শেখার তথ্য স্থানান্তর করে।
মার্কিন হাউস সিলেক্ট কমিটিতে পাঠানো স্মারকপত্রে ওপেনএআই জানিয়েছে, ডিপসিক-এর কর্মীরা সীমাবদ্ধতা এড়ানোর জন্য বিশেষ পদ্ধতি ব্যবহার করছে এবং তৃতীয় পক্ষের রাউটার বা অন্য ধরণের প্রক্রিয়ার মাধ্যমে মডেল অ্যাক্সেস করছে। তারা প্রোগ্রামিং পদ্ধতিতেও মার্কিন এআই মডেল থেকে তথ্য সংগ্রহ করছে।
ডিপসিক ও তাদের মূল প্রতিষ্ঠান হাই ফ্লায়ার এখনও মন্তব্য করেনি। হাংঝু শহরে ভিত্তিক ডিপসিক গত বছরের শুরুতে বাজারে নতুন এআই মডেল নিয়ে এসেছে, যা মার্কিন মডেলের সমতুল্য, ফলে ওয়াশিংটনে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে চীন বিধিনিষেধের মধ্যেও এআই প্রতিযোগিতায় এগিয়ে আসতে পারে।
ওপেনএআই আরও জানিয়েছে, চীনের বড় ভাষা মডেলগুলো নিরাপদ প্রশিক্ষণ ও মোতায়েনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করছে। ওপেনআই এ ধরনের ব্যবহারকারী যারা মডেল ডিস্টিলেশন করে প্রতিদ্বন্দ্বী তৈরি করতে চায়, তাদের সরিয়ে দেয়।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










