আপিল নিষ্পত্তি না হলে বিজয়ী হবেন না বিএনপির দুই প্রার্থী

বাঁয়ে আসলাম চৌধুরি, ডানে সরওয়ার আলমগীর। ছবি: সংগৃহীত

অর্থঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে বিজয়ী হিসেবে গেজেটভুক্ত করা হবে না।

ত্রয়োদশ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বিএনপির সরওয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিএনপির আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

কিন্তু অর্থঋণ মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে বিজয়ী হিসেবে গেজেটভুক্ত করা হবে না।

তবে প্রার্থীদ্বয় বিবিসি বাংলাকে জানিয়েছেন, রোববার হাইকোর্টের কার্যক্রম চালু হলে আপিল নিষ্পত্তির বিষয়টি সুরাহা হবে বলে আশা করছেন তারা।

-এমইউএম