জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা তারুণ্যভিত্তিক রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় দলটি। সারাদেশে ওই ৩০ আসনের মধ্যে ৬টিতে জয়ী হয়েছে এনসিপি।
যারা জয়ী হয়েছেন
- ঢাকা-১১: নাহিদ ইসলাম
- কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ
- নারায়ণগঞ্জ-৪: আব্দুল্লাহ আল আমিন
- রংপুর-৪: আখতার হোসেন
- কুড়িগ্রাম-২: আতিকুর রহমান মোজাহিদ
- নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ
যেসব আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি
- ঢাকা-১১: নাহিদ ইসলাম
- রংপুর-৪: আখতার হোসেন
- কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহ
- পঞ্চগড়-১: সারজিস আলম
- ঢাকা-৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ঢাকা-৯: জাবেদ রাসিন
- ঢাকা-১৮: আরিফুল ইসলাম আদীব
- ঢাকা-১৯: দিলশানা পারুল
- ঢাকা-২০: নাবিলা তাসনিদ
- নরসিংদী-২: সারোয়ার তুষার
- নারায়ণগঞ্জ-৪: আবদুল্লাহ আল আমিন
- টাঙ্গাইল-৩: সাইফুল্লাহ হায়দার
- গাজীপুর-২: আলী নাছের খান
- রাজবাড়ী-২: জামিল হিজাযী
- মুন্সীগঞ্জ-২: মাজেদুল ইসলাম
- চট্টগ্রাম-৮: জোবাইরুল হাসান আরিফ
- ব্রাহ্মণবাড়িয়া-২: আশরাফ মাহদী
- ব্রাহ্মণবাড়িয়া-৩: মোহাম্মদ আতাউল্লাহ
- নোয়াখালী-২: সুলতান মুহাম্মদ জাকারিয়া
- নোয়াখালী-৬: আবদুল হান্নান মাসউদ
- লক্ষ্মীপুর-১: মাহবুব আলম
- সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
- নাটোর-৩: এস এম জার্জিস কাদির
- দিনাজপুর-৫: আবদুল আহাদ
- কুড়িগ্রাম-২: আতিক মুজাহিদ
- ময়মনসিংহ-১১: জাহিদুল ইসলাম
- নেত্রকোনা-২: ফাহিম পাঠান
- পিরোজপুর-৩: শামীম হামিদী
- বান্দরবান: এস এম সুজা উদ্দিন
- মৌলভীবাজার-৪: প্রিতম দাশ
আত্মপ্রকাশের এক বছরের মধ্যেই সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৬টি আসনে জয় পাওয়া এনসিপির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
-এমইউএম










