বিপুল ভোটে জয় পাওয়ায় পর্তুগাল বিএনপির আনন্দ-উচ্ছ্বাস

বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় আনন্দের জোয়ার বইছে সুদূর পর্তুগাল-এও। এই ঐতিহাসিক বিজয় উদযাপনে দেশটির রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বৃষ্টির বাধা উপেক্ষা করেই গভীর রাত পর্যন্ত চলে বিজয়োল্লাস।

বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে জাতীয় পতাকা এবং দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে তারা আনন্দ মিছিল বের করেন। এ সময় নেতা-কর্মীদের বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, যুগ্ম আহ্বায়ক এম এ হাকিম মিনহাজ, যুগ্ম আহ্বায়ক শাহ জামাল মিজান ও যুগ্ম আহ্বায়ক এম কে নাসির।

আরও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র সদস্য আবদুল হাসিব, সাইদুল ইসলাম, আব্দুল লতিফ কয়েছ, সুহেল আহমদ, শামিম আহমদ, লিটন মিয়া, এম এ দেলোয়ার, বদরুল ইসলাম, আব্দুল গাফফার, রুবেল চৌধুরী, শাহান ওমর, আবদুল মতিন, কাজী জুয়েল, যুবনেতা মাজেদ আহমদ, নোমান আহমেদ, মর্তুজ আলী, আব্দুল্লাহ, জুয়েল, রুবেল ও রাবেল আহমদ।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জয়নুল টিপু, জাসাস সদস্য সচিব কাজী মইনুর ও সদস্য আলিম উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আনন্দ উদযাপন শেষে বিজয় মিছিল, ভোজ এবং মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-এমইউএম