ঢাকা-১৬ আসনে বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রার্থী মো. আমিনুল হককে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। অন্যদিকে আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
শুক্রবার সকাল সোয়া আটটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, পোস্টাল ভোটসহ মোট ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৪৬ শতাংশ।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৭৯৯টি।
এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী মো. সাইফুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট। এছাড়া জাতীয় পার্টি–এর প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।
সাবরিনা রিমি/










