ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি–এর চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান নিজ দপ্তরের হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ভোটের ফলাফল
আসনটিতে একটি পোস্টাল ভোটকেন্দ্রসহ মোট ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আন্দালিব রহমান পার্থ পেয়েছেন: ১,০৫,৫৪৩ ভোট
অধ্যক্ষ নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন: ৭৫,৩৩৭ ভোট
মাওলানা ওবায়দুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ) পেয়েছেন: ২৫,২৪৫ ভোট
ভোটার ও ভোটের পরিসংখ্যান
- মোট ভোটার: ৪,০৬,৫৬৭ জন
- পুরুষ: ২,১০,০৮৭
- নারী: ১,৯৬,৪৫৭
- তৃতীয় লিঙ্গ: ৫ জন
- মোট প্রদত্ত ভোট: ২,১৩,১৮১
- বৈধ ভোট: ২,০৮,৪৮১
- বাতিল ভোট: ৪,৭০০
- ভোটের হার: ৫২.৪৩ শতাংশ
গণভোটের ফল
একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে এ আসনে—
- ‘হ্যাঁ’ ভোট: ১,৪৩,৪৭৩
- ‘না’ ভোট: ৪৪,৭৩১
পরিসংখ্যানে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে।
-এমইউএম










