চুয়াডাঙ্গার দুটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মাদ কামাল হোসেন। এ সময় তিনি বিজয়ী ও পরাজিত প্রার্থীদের একে অপরের প্রতি সহনশীল আচরণ বজায় রাখার জন্য আহ্বান জানান।
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল ২ লাখ ১১ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে চুয়াডাঙ্গা-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ২ লাখ ১০ হাজার ১১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ২৯৯ টি ভোট। এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৭ হাজার ২১২ জন। ভোট প্রদত্ত হয়েছে ৭৮ শতাংশ।
-বেলাল









