নরসিংদীর সবগুলো আসনে জয় পেল বিএনপি

নরসিংদীতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। পাঁচ আসনের সবকটিতেই জয় পেয়েছে তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ পাঁচ প্রার্থী জয় তুলে নিয়েছেন।

নরসিংদী-১ আসনে (সদর) বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহীম ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।

নরসিংদী-২ আসনে (পলাশ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকের প্রার্থী সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।

নরসিংদী-৩ আসনে (শিবপুর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী মঞ্জুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন।

নরসিংদী-৪ আসনে (মনোহরদী-বেলাবো) ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জাহাঙ্গীর আলম ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন।

নরসিংদী-৫ আসনে (রায়পুরা) ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের রিকশা প্রতীক নিয়ে তাজুল ইসলাম ৪৩ হাজার ৬৮২ ভোট পেয়েছেন।

-সাইমুন