সোনারগাঁয়ে কেন্দ্র থেকে এজেন্ট বের করে  দেওয়া ও জাল ভোটের  অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসেনর স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের এজেন্ট বের করে দেওয়ার ও জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বজর্ন  করেছেন।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি নির্বাচন বর্জন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্ল এলাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন এ প্রার্থী। নতুন করে নির্বাচনের তিনি দাবি জানান।

মোঃ মামুন মিয়া
নারায়ণগঞ্জ