টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে। একই সাথে গণভোটেও ভোট দিবেন ভোটার।নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দুপুর ২টা পর্যন্ত ৮টি আসনে ভোট পড়েছে গড়ে ৪৮ শতাংশ। । আর টাংগাইল সদরে ভোট পড়েছে গড়ে ৪০ শতাংশ। ৮টি আসনে ভোট পড়েছে গড়ে ৪৮ শতাংশ। । আর টাংগাইল সদরে ভোট পড়েছে গড়ে ৪০ শতাংশ।

এদিকে সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে।
নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়েও বেশি দেখা যায় ।

ভোটাররা বলেন, ভোট আগের থেকে সুষ্ঠু হচ্ছে।কোন বাধা ছাড়াই ভোট দিতে পারছি। নির্বাচনের পরিবেশও ভালো।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক শরীফা হক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি ও গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সর্তক রয়েছে।

জেলায় মোট ভোটকেন্দ্র আছে ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঘোষণা করা হয়।
এবারের নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে ।
টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৮টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মৃণাল কান্তি রায়
টাঙ্গাইল