ভোটদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে সংগীতশিল্পী দিলরুবা খান লিখেছেন, ‘ভোট দিতে যাওয়ার আনন্দে রাতভর ঘুমাতে পারিনি। সকালেই কেন্দ্রে গিয়ে মনে হলো এ যেন এক ঈদের উৎসব!’
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেছেন, ভোটকেন্দ্রে মানুষের মধ্যে এমন আনন্দ যে শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও অনেকে হুইলচেয়ারে করে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘এই গণজোয়ার দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। আপনারা যে যেখানে আছেন, দলে দলে এসে ধানের শীষে ভোট দিয়ে যান।’
ভোটের শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
মাহমুদ সালেহীন খান










