আমাদের নাগরিকদের অধিকার ও ভোট দেয়া পবিত্র দায়িত্ব ও কর্তব্য-ইভান

জনপ্রিয় অভিনেতা সাইফুর রহমান ইভান ভোটাধিকার প্রয়োগের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন। পরে তিনি আলোকিত স্বদেশ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোট দেওয়ার অভিজ্ঞতা অনুভূতির কথা বিস্তারিতভাবে তুলে ধরেন।

আমার ভোট দেওয়ার অনুভূতি সত্যিই দারুণ। দীর্ঘ অনেক বছর পর এমন উৎসবমুখর প্রাণবন্ত পরিবেশে ভোট দিতে পারলাম। বিশেষ করে শুধু ভোট দেওয়ার জন্যই আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। এখানে এসে দেখলাম, অনেকেই দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে। অনেক দিন পর আত্মীয়স্বজন, শৈশবের বন্ধু পরিচিত মানুষের সঙ্গে দেখা হলোযা এই অভিজ্ঞতাকে আরও আবেগঘন আনন্দময় করে তুলেছে।

ভোটকেন্দ্রে গিয়ে মানুষের উৎসাহ দেখে খুব ভালো লেগেছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ আমাকে আশাবাদী করেছে। সবার চোখেমুখে ছিল দায়িত্ববোধ আর প্রত্যাশা। আমি বিশ্বাস করি, ভোট আমাদের নাগরিক অধিকারই নয়, এটি একটি পবিত্র দায়িত্ব কর্তব্য। দেশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটি ভোটের গুরুত্ব অপরিসীম।

আমি আশা করি, যারা নির্বাচিত হবেন তারা অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন এবং দেশের মানুষের আস্থা অটুট রাখবেন। সততা, স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে তারা যেন নিজেদের দায়িত্ব পালন করেন। জনগণের আশাআকাঙ্ক্ষা পূরণই হোক তাদের প্রধান লক্ষ্য।

আমার সমর্থন সবসময় বাংলাদেশের পক্ষেএই দেশের মানুষের পক্ষে। আমরা সবাই মিলে একটি সুন্দর, উন্নত মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। আজ ভোট দিতে পেরে আমি গর্বিত, আনন্দিত এবং আশাবাদী।

-বিথী রানী মণ্ডল