ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন প্রবীণ অভিনেতা ও প্রকৌশলী আবুল হায়াত।
মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে এবারসহ বাংলাদেশের সব নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। এবারের ভোটসহ মোট ১০টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া আবুল হায়াৎ বললেন, ‘এবারের নির্বাচনের পরিবেশ ভালো এবং সুন্দর।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার কিছু আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আবুল হায়াত। পরে তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো, সুন্দর। এখন পর্যন্ত কোনো অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।আবুল হায়াৎ বলেন, যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে।
তিনি নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত শান্তিপূর্ণ। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম।
-বিথী রানী মণ্ডল










