ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের সময় কেন্দ্রটি পরিদর্শন করেন এবং ভোট দেন।
ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। দেশের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে বিভিন্ন কেন্দ্র থেকে জানা গেছে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। ভোটাররা নির্দিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
-এমইউএম










